Diadin 10 G
কার্যকরী রাসায়নিক উপাদান
ডায়াডিন ১০জি এক প্রকার বহুল ব্যবহৃত জৈব ফসফরাস জাতীয় কীটনাশক। এটি ফসফরাস এসিডের ইষ্টার। ডায়াডিন ১০ জি স্পর্শক , পাকস্থলী এবং শ্বাসক্রিয়া গুনসম্পন্ন একটি অর্গানোফসফরাস জাতীয় কীটনাশক।
বিভিন্ন দিক
- ইহা জৈব ফসফরাস জাতীয় কীটনাশক।
- চোষক ও শোষক পোকামাকড় দমনে ব্যবহার করা হয়।
- ইহা ননসিষ্টেমিক কীটনাশক ও মাকড়নাশক।
প্রয়োগক্ষেত্র ও প্রয়োগমাত্রা
- ডায়াডিন ১০ জি ধানের বাদামী গাছফড়িং দমনে অনুমোদিত।
- এছাড়া ধানের মাজরা দমনেও সমান কার্যকরী।
- ডায়াডিন একর প্রতি ৬.৮ কেজি এবং হেক্টর প্রতি ১৬.৮ কেজি হিসেবে প্রয়োগ করতে হবে।




