Quiphos Plus 5 EC

কার্যকরী রাসায়নিক উপাদান

কুইফস প্লাস ৫ ইসি কুইজলোফপ গ্রুপের আগাছানাশক। ১৯৮৩ সালে কুইজালোফপ-পি-ইথাইল বাজারজাত শুরু হয়। নিশান কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ ইহার প্রথম উৎপাদনকারী প্রতিষ্ঠান। কুইফস প্লাস ৫ ইসি ৩৫-৪০ সে. তাপমাত্রায় স্ট্যাবল থাকে। বাংলাদেশের গ্রীষ্ককালের প্রখররোদেও ইহা মিশ্রণ করলে ইহার কার্যকারিতা অক্ষুন্ন থাকে।

 বিভিন্ন দিক

  • কুইফস প্লাস একটি সিস্টেমিক বা প্রবাহমান আগাছানাশক।
  • ইহা পাতায় translaminar পদ্ধতিতে শোষিত হয় এবং জাইলেম ও ফ্লোয়েম মাধ্যমে উদ্ভিদের সর্বাঙ্গে প্রবাহিত হয়।
  • আগাছানাশকটি basipetal পদ্ধতিতে আগাছার সর্বাঙ্গে পৌঁছে কোষ বিভাজন বন্ধ করে দেয়।
  • Basipetal অর্থ্যাৎ আগাছানাশক স্প্রে করার পর আগাছার অগ্রভাগ থেকে ইহা নিম্নাংশে প্রবাহিত হয়।

প্রয়োগক্ষেত্র ও প্রয়োগমাত্রা

কুইফস ৫ ইসি  পাট  ফসলের আগাছা যেমন- শ্যামা, গিটলা, ঘাস, ক্ষুদে শ্যামা, আঙ্গুলী ঘাস দমনে ৫ শতাংশ জমির জন্য ১০ লিটার পানিতে ১৩ মিলি মিশিয়ে ব্যবহার করুন। হেক্টর প্রতি অনুমোদিত মাত্রা ৬৫০ মিলি পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।

Category: