Lada 24OD
কার্যকরী রাসায়নিক উপাদান
লাডা ২৪ ওডি একটি কম্বিনেশন আগাছানাশক। ইহা Nicosulfuron 4%+Atrazin 20% ২০% মিশ্রণে গঠিত। লাডা নির্দিষ্ট প্রবাহমান আগাছানাশক সবুজ পাতা, কান্ড ও শিকড় দ্বারা শোষিত হয়। অতঃপর জাইলেম ও ফ্লোয়েম দ্বারা ভাজক কলায় পরিবাহিত হয় এবং আগাছার বৃদ্ধি ব্যাহত করে
বিভিন্ন দিক
- আগাছা জন্মানোর পরে জমিতে প্রয়োগ করতে হয়।
- ইহা আগাছার শিকড় এবং পাতা দ্বারা শোষিত হওয়ার পর মেরিস্টেম্যাটিক টিস্যুতে স্থানান্তরিত হয়
- আগাছাকে মেরে ফেলে। লাডা ২৪ ওডি বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়ার বিপক্ষে প্রতিরোধী, তাই বৃষ্টির পরেও ইহার কার্যকরীতা থাকে
প্রয়োগক্ষেত্র ও প্রয়োগমাত্রা
ভুট্টার বীজ লাগানোর ৩-৫ দিনের মধ্যে লাডা ২৪ ওডি জমিতে স্প্রে করতে হবে এবং ইহা জমিতে স্প্রে করার পরে হালকা সেচ দিলে এর কার্যকারিতা বৃদ্ধি পাবে।




