Ratnotara 25WG

কার্যকরী রাসায়নিক উপাদান

রত্নতারা ২৫ WG নিওনিকোটিনয়েড গ্রুপের থায়ামেথাঅক্সাম নামে বাজারজাতকারী রসায়ন। প্রধান টেকনিক্যাল উপাদানের বর্ণ সাদা। ইহা ২৫ WG এ পরিবেশের তাপমাত্রায় পানিতে দ্রবনীয়। রত্নতারা কীটনাশক মাইক্রোগ্রানিউলার বাক্ষুদ্র দানাদার।

বিভিন্ন দিক

  • এ কীটনাশকটি স্পর্শক , পাকস্থলী ও প্রবাহমান  গুনসম্পন্ন
  • ইহা তুলার জেসিড ও জাবপোকা দমনে অনুমোদিত। তবে চা, ধান, পাট, গোল আলু, শশা ও অন্যান্য সবজি ফসলের এফিড ও অন্যান্য শোষক পোকা দমনে ইহা সমান কার্যকরী।

প্রয়োগক্ষেত্র ও প্রয়োগমাত্রা

প্রতি হেক্টরে ৫০০ লিটার পানির সাথে ১০০ গ্রাম রত্নতারা ২৫ ডব্লিউ জি প্রয়োগযোগ্য। অর্থাৎ প্রতি ৫ শতাংশ জমিতে ১০ লিটার পানির সাথে ২ গ্রাম রত্নতারা ২৫ ডব্লিউ জি প্রয়োগ করতে হবে।

Category: