Field Star 500 EC
কার্যকরী রাসায়নিক উপাদান
ফিল্ড স্টার ৫০০ ইসি অরগানোফসফরাস জেনারেশনের ক্লোরপাইরিফস গ্রুপের একটি কীটনাশক। ফলিয়ার তথা পাতা, কান্ড, শাখা প্রশাখার ক্ষতিকারক পোকামাকড়ের অধিক কার্যকরী কীটনাশক।
বিভিন্ন দিক
- এরা প্রাণীর দেহকলায় তাড়াতাড়ি অবিষাক্ত পদার্থে পরিণত এবং দ্রুত নিষ্ক্রাক্ত হয়ে যায়।
- কম মাত্রায় প্রয়োগ করেও ফসলের কীটশক্র দমন করা যায়।
- এরা তাড়াতাড়ি বিশ্লেষিত হয়ে অবিষাক্ত পদার্থে পরিণত হয়।
- স্তন্যপায়ী প্রাণীর দীর্ঘমেয়াদি বিষাক্ততা অত্যন্ত কম।
- অর্গানোফসফরাস কীটনাশক পাকস্থলী, স্পর্শক ও সিস্টেমিক এ তিন ধরনের বিষক্রিয়া দেখাতে পারে।
প্রয়োগক্ষেত্র ও প্রয়োগমাত্রা
ফিল্ড স্টার ৫০০ ইসি ধানের পামরী পোকা দমনে একক প্রতি ৪০০ মিলি এবং হেক্টর প্রতি ১ লিটার প্রয়োগ করতে হবে।




