Sarter 55EC
কার্যকরী রাসায়নিক উপাদান
সার্টার ৫৫ ইসি র্যাভেন এগ্রো কেমিক্যালস লি. এর একটি কম্বিনেশন প্রোডাক্ট। ক্লোরপাইরিফস গ্রুপের ৫০% এবং কীটনাশক জগতের তৃতীয় জেনারেশনের পাইরিথ্রয়েড গ্রুপের সাইপারমেথ্রিন শ্রেণীর ৫% সক্রিয় উপাদানের মিশ্রণ।
বিভিন্ন দিক
- অরগানোফসফরাস কীটনাশক বলতে যাদের কার্বন পরমাণুর সঙ্গে এক বা একাধিক ফসফরাস পরমাণু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে।
- সার্টার ৫৫ ইসি ইমালসিফিঅ্যাবল কনসেনট্রেশন ফর্মুলেশনে বাজারজাত করা হচ্ছে। ইহা পানিতে সহজে মিশ্রনীয়। সার্টার স্পর্শক, পাকস্থলীয় এবং শ্বাসরোধক অঙ্গে আক্রমনকারী কীটনাশক।
প্রয়োগক্ষেত্র ও প্রয়োগমাত্রা
সার্টার ৫৫ ইসি তুলার এফিড, জেসিড এবং বলওয়ার্ম পোকা দমনে অনুমোদিত। তবে আলু, পিঁয়াজ, টমেটো, শসা ইত্যাদি ফসলের এ জাতীয় কর্তক ও শোষক পোকা দমনে সমান কার্যকর।




