Cine- Del 5G

কার্যকরী রাসায়নিক উপাদান

সেনিডেল ৫জি ফেনথোয়েট গ্রুপের একটি কীটনাশক। ফেনথোয়েট অর্গানোফসফেট গ্রুপের একটি অর্গানোথায়োফসফেট কীটনাশক।

বিভিন্ন দিক

  • ইহা একটি প্রবাহগুন সম্পন্ন (Systemic insectcide) কীটনাশক।
  • ইহা ফসলে প্রয়োগ করার পর উদ্ভিদ ও প্রাণী দেহে প্রাবাহিত হয়।
  • সেনিডেল ৫ জি এর কীটদমনে দ্রুত ও বহুমুখী মারনক্ষমতা রয়েছে।

প্রয়োগক্ষেত্র ও প্রয়োগমাত্রা

  • সেনিডেল ৫ জি ধানের গাছফড়িং, হলুদ মাজরা পোকা একর প্রতি ৪ কেজি এবং হেক্টর প্রতি ১০ কেজি।
  • ইহা সাধারণত লেপিডপটেরা বর্গের কীটপতঙ্গ ও তার লার্ভা, এফিড, জেসিড, স্কেল ইনসেক্ট, মশা, মাছি ও ভোমরা পোকা দমনে ব্যবহার করা হয়
  • ইক্ষুর হোয়াইট গ্রাব বা সাদা কীড়া, আগাম মাজরা পোকা একর প্রতি ১৬ কেজি এবং হেক্টর প্রতি ৪০ কেজি।
  • চায়ের নেমাটোড/কৃমি পোকা ১৬৫ গ্রাম প্রতি ঘন মিটার মাটিতে প্রয়োগ করতে হবে।
Category: